রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মুলুকিয়ত চির হারাম, খেলাফত চির ঈমান - আল্লামা ইমাম হায়াত


প্রকাশ :

১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর মদীনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা, কেবলা ও আরবভূমি দখলের ঘটনাকে স্মরণ করে প্রতিবছর বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ২৩ সেপ্টেম্বরকে “ইয়াওমে জুলুমাত” বা “আঁধার দিবস” হিসেবে পালন করে আসছে। সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবেই এ দিনটি স্মরণ করা হয়।

এ উপলক্ষে ঢাকার গুলশান কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

সভায় আল্লামা ইমাম হায়াত বলেন, “১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর সৌদি গোত্রবাদী ওয়াবিবাদী স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠার মাধ্যমে কেবলাভূমিতে আঁধার নেমে আসে। এর পাশাপাশি ইরানে দ্বীন বিকৃতিকারী বাতিল শিয়াবাদের উত্থান, ইসলাম ধ্বংসাত্মক সালাফি মতবাদ, অভিশপ্ত এজিদবাদি-মুয়াবিয়াবাদি খারেজি মতবাদ, এবং দুনিয়ার বিভিন্ন প্রান্তে উগ্রবাদী জাতীয়তাবাদ ও বর্ণবাদি রাষ্ট্রব্যবস্থা মানবতার জন্য মহাবিপর্যয় ডেকে এনেছে। এখন ঈমান-দ্বীন-জীবন-রাষ্ট্র ও মানবতার সুরক্ষায় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “একক ধর্ম বা জাতীয়তাবাদের ভিত্তিতে গড়ে ওঠা সাম্প্রদায়িক উগ্র রাজনীতি ও গোষ্ঠীবাদী স্বৈর রাষ্ট্রব্যবস্থা—এ মুলুকিয়তই সব ধ্বংসাত্মক অপশক্তির উৎস। মুক্তির পথ হলো সর্বজনীন মানবতার রাষ্ট্র ও খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠা।”

ইমাম হায়াত ব্যাখ্যা করেন, খেলাফত হলো তাওহীদ-রিসালাত ভিত্তিক জীবনচেতনার আত্মিক কাঠামো, আর মুলুকিয়ত হলো এর বিপরীত বস্তুবাদি আঁধার কাঠামো। তিনি বলেন, “কোনো নবী কখনো মুলুকিয়ত কায়েম করেননি। বরং সব নবী-রাসূল মানবজাতিকে খেলাফতে ইসলাম ও খেলাফতে ইনসানিয়াতের শিক্ষা দিয়েছেন এবং মুলুকিয়তের বিরুদ্ধে সংগ্রাম করেছেন।”

কোরআনের উদাহরণ টেনে তিনি বলেন, “আল্লাহতায়ালা হজরত আদম আলাইহিস সালামকে পাঠানোর আগে ঘোষণা দিয়েছেন, ‘ইন্নি জায়েলুন ফিল আরদে খলীফা’। আবার হজরত দাউদ (আ.) সম্পর্কে বলেছেন, ‘ইয়া দাউদু ইন্না জা’লনাকা খলীফাতান ফিল আরদি’। অর্থাৎ আল্লাহ সব নবী-রাসূলকে খেলাফতের শিক্ষা দিয়েছেন, মুলুকিয়তের নয়।”

ইমাম হায়াতের মতে, খেলাফত মানে হলো আল্লাহ প্রদত্ত মালিকানার কাঠামো, যা মানুষের মাঝে ঈমান, জ্ঞান, রহমত, ইনসাফ, ইহসান ও ইনসানিয়াতের ধারাকে অব্যাহত রাখে। অন্যদিকে মুলুকিয়ত কখনো জায়েজ ছিল না, থাকার প্রশ্নও আসে না।