বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দফতর কর্তৃক ২০২৪ সালের শাপলা ও প্রেসিডেন্টস স্কাউট (পিএস) অ্যাওয়ার্ডের ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর লালমনিরহাট জেলায় মোট ২৭ জন শিক্ষার্থী কাব অ্যাওয়ার্ড এবং ১ জন শিক্ষার্থী পিএস অ্যাওয়ার্ড অর্জন করেছে।
এর মধ্যে আদিতমারী উপজেলায় ভাদাই জিএস মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ জন, দক্ষিণ বত্রিশ হাজারী জোবায়ের টিপু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ জন, মহিষাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন এবং কমলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ জনসহ মোট ১৯ জন শিক্ষার্থী কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে।
এছাড়া জেলার একমাত্র প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মো. রেজুয়ান মুন্তাসির রাফাত।
উপজেলা স্কাউট সম্পাদক মো. মফিদুল ইসলাম মোহন বলেন, “এই সাফল্যের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউটস সভাপতি, উপজেলা কমিশনার, উপজেলা কাব লিডার, প্রধান শিক্ষক এবং ইউনিট লিডারদের প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে স্কাউটিং কার্যক্রম আরও জোরদার করতে সকলের সহযোগিতা কামনা করছি।”