আব্দুল মালেক একটি মাদ্রাসার ইবতেদায়ী শাখার সহকারী শিক্ষক ছিলেন। প্রায় দুই বছর আগে অবসরে যান। তার স্বপ্ন ছিল গরু পালন করবেন। সেই ইচ্ছে থেকেই তিনি একটি গাভী গরু কিনে লালন-পালন শুরু করেন।
গাভীটিকে ঘিরেই তার স্বপ্নপূরণের আকাঙ্খা। গাভীর বাচ্চা হলে সেটা পালন করে কিছু টাকা জমিয়ে একবারে মোটা কাজ করবেন বলে তিনি স্বপ্ন দেখেন।
তার সে স্বপ্ন উবে যায়নি। বরং গাভীটি আশীর্বাদ হয়ে তাকে উপহার দিয়েছে একসঙ্গে দু’টি বাচ্চা।
শনিবার (২০সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকায় এক সঙ্গে দুটি বাছুর প্রসব করে একটি গাভী
একসঙ্গে দু’টি বাছুর প্রসব করায় এলাকার মানুষ দেখতে বেশ ভিড় জমিয়েছে আব্দুল মালেকের বাড়িতে।
গাভীর মালিক আব্দুল মালেক জানান, আমি ও আমার স্ত্রী দুজ’নেই গাভীটিকে সন্তানের মতো করে দেখভাল করি।
পেটে বাচ্চা আসার পর থেকেই আমরা তার সেবাযত্ন করি বেশি করে। আজ আমাদের কষ্ট স্বার্থক হয়েছে। বাছুর দু’টি ও গাভী সুস্থ আছে।