রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


প্রকাশ :

লালমনিরহাট আদিতমারীতে আসন্ন শারদীয় দুর্গাপুজা -২০২৫ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি আদিতমারী অফিসের ডিজিএম মোসাদ্দেকুর রহমান,প্রকল্প বাস্তবায় কর্মকর্তা এনামুল হক, জেলা জামাতের সেক্রেটারী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু,উপজেলা বিএনপির সদস্য সচিব সালেকুজ্জামান প্রামানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি,উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক মমতাজ উদ্দিন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক তপন কুমার ঘোষ ও বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মৃণাল কান্তি রায় প্রমূখ।

সভা শেষে ১শত ১৪ টি পুঁজামন্ডবের সভাপতিকে সরকারি বরাদ্দ ৫ শত কেজি করে জিআর চালের ডিও প্রদান করা হয়। সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব ধর্মীয় ও উৎসবমুখরভাবে উদযাপনে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় বিএনপি,জামায়েত উপজেলা নেতৃবৃন্দ ও শারদীয় দুর্গোৎসব উদযাপন কমিটির উপজেলার ইউনিয়নের সকল মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।