কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হয়েছে রহিমুদ্দিন(৭৩)।এখবর পেয়ে রাজারহাট ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ঘটনাস্থলে পৌঁছে।বৃহস্পতিবার সকালে তিস্তা নদীর উত্তর তীরে শোলাগাড়ী নাকমস্থানে ঘটনাটি ঘটে।
নিখোঁজ রহিমুদ্দিন বিদ্যানন্দ ইউনিয়নের সোলাগারী এলাকার বাসিন্দা মৃত জহদ্দির পুত্র।রহিমুদ্দিন নিখোঁজের খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া।
প্রত্যক্ষদর্শী নুর মোহাম্মদ বলেন, তিনি উজানে ঝাইট দিয়ে মাছ ধরেন আমি ভাটির দিকে মাছ ধরি।হঠাৎ করে ওনার ঝাইটের টনি ভেঙে ঝাইট আটকে যায়। তখন তিনি ঝাইট উদ্ধারের জন্য পানিতে নামেন।যখন দেখলেই জালও ওঠেনা উনিও ওঠতে পারে না।তখন আমি ভাটি পাকে জাল বান্ধি রেখে উদ্ধারের জন্য আমিও পানিতে নামছি,ওনাক তোলার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই,যখন দেখি আমিও নিচের দিকে যাচ্ছি তখন ওনাকে আমি ছেড়ে দেই।সেও দাড়ায় আছে অথচ আমি তাকে তুলতে পারছিনা।
রাজারহাট ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আখতারুজ্জামান সওদাগর বলেন, রংপুর হতে ডুবুরিদল এসেছে, দুজন ডুবুরি নদীতে নিখোঁজের সন্ধান চালাচ্ছে।স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তি ও প্রত্যাক্ষদশীর দেখিয়ে দেয়া স্থানে সন্ধানের কার্যক্রম চলমান রয়েছে।