রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর কারমাইকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তিন দফা দাবীতে ছাত্রশিবিরের স্বারকলিপি প্রদান


প্রকাশ :

রংপুর কারমাইকেল কলেজ ছাত্র সংসদ-কাকসু নির্বাচনের দাবী তুলেছেন ইসলামী ছাত্রশিবির। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে সংগঠনের সদস্যরা কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে দ্রুত কাকসু নির্বাচনের লক্ষ্যে তিন দফা দাবী জানিয়ে স্বারকলিপি প্রদান করেন। এতে দ্রুত তম সময়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ এবং সুনির্দিষ্ট তারিখ ঘোষণাকরা, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনকরা এবং নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করার দাবী জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কারমাইকেল কলেজ ছাত্র শিবিরের সদস্য মেহেদী হাসান, রিফাত হাসান, মাহমুদুল হক, মাইদুল ইসলাম উৎসব, সাদেকুজ্জামান সবুজ, খালিদ হাসান, রাশেদুল ইসলাম রিয়াদসহ অন্যরা। 

কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবুসুফিয়ান জানান, কারমাইকেল কলেজ একটি শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব বিকাশ এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের একটি বৈধ প্ল্যাটফর্ম হিসেবে ছাত্রসংসদ নির্বাচনের অপেক্ষায় আছে। এটি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলবে। ছাত্র সংসদ সক্রিয় থাকলে শিক্ষার্থীদের সমস্যা সমাধান, সাংস্কৃতিক ও সাহিত্যচর্চা, ক্রীড়া কার্যক্রমসহ ক্যাম্পাসকে প্রাণবন্ত ও গতিশীল রাখা সম্ভব হবে। কিন্তু দুঃখজনক ভাবে দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না, যার ফলে শিক্ষার্থীদের অধিকার চর্চা, সৃজনশীলতা প্রকাশ এবং গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে।