রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ


প্রকাশ :

রংপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলিকরে হত্যার হুমকি’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধকরে অবস্থান কর্মসূচী পালন করেছে ডিপ্লোমা শিক্ষার্থীরা। কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিলটি বেরহয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর শাপলা চত্ত্বরে সড়ক অবরোধকরে ঘন্টা ব্যাপী বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা।

 এতে বক্তব্য রাখেন,রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রাজু আহমেদ, আঞ্জু মনোয়ারা খাতুন, রিট পলিটেকনিকের শিক্ষার্থী ইসতিয়াক আহম্মেদ, ইমেজ পলিটেকনিকের মিথিলা জাহান, নাহিদ হাসান, ওসমান আলীসহ অন্যরা।

বক্তারা বলেন, প্রকৌশলী অধিকার আন্দোলনের নামে স্বার্থান্বেষী মহল ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীদের নানা ভাবে হুমকি দিয়ে আসছে। তারা ডিপ্লোমা প্রকৌশলীদের ভবিষ্যত নিয়ে ষড়যন্ত্র করছে। ডিপ্লোমা প্রকৌশলীদের দিনের আলোতে গুলিকরে হত্যার হুমকি দেয়া হচ্ছে। আমরা ডিপ্লোমা শিক্ষার্থীসহ প্রকৌশলীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছি। এ সময় শিক্ষার্থীরা বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবী রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবী জানান।  সড়ক অবরোধকরে ঘন্টাব্যাপী কর্মসূচীতে দূর্ভোগ তৈরী হওয়ায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। ্এ সময় দাবী আদায়ে সহযোগিতার আশ্বাস দিলে শিক্ষার্থীরা দিনের কর্মসূচী শেষ করে দেয়।

এদিকে কারিগরি ছাত্র আন্দোলনের দাবির মধ্যে রয়েছে হাইকোর্ট কর্তৃক বাতিল হওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি ও নিয়োগ সম্পূর্ণ বাতিল করা, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমাহীন ভর্তির সুযোগ বন্ধ করে উন্নতমানের চার বছর মেয়াদি কারিকুলাম চালু করা এবং ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া। ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে নিম্নপদে নিয়োগ বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, কারিগরি শিক্ষাবহির্ভূত জনবলকে কারিগরি সেক্টরের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিষিদ্ধ করা এবং শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা।

শিক্ষার্থীরা আরও দাবি তুলেছেন,স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করতে হবে। একইসঙ্গে উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন প্রকৌশল কলেজ গুলোতে অস্থায়ী ক্যাম্পাস চালুর মাধ্যমে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।