রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে যাত্রীবাহি বাসের চাপায় অটোভ্যান যাত্রী নারীর মৃত্যু


প্রকাশ :

রংপুরে যাত্রীবাহি বাসের চাপায় ফাতেমা বেগম (৬০) নামে এক অটোভ্যান যাত্রী নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌণে ৯টায় পীরগঞ্জ উপজেলা সদরের ওভারপাস এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা পীরগঞ্জ উপজেলার গঙ্গারামপুরের আব্দুল বারীর স্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন, বড়দরগা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক। 

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, বুধবার সকালে রংপুর-ঢাকাগামী সার্ভিস লেন থেকে অটোভ্যান যোগে ওভারপাসের নিচ দিয়ে পীরগঞ্জের দিকে যাচ্ছিলেন ফাতেমা বেগম। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহি বাস অটোভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলে ফাতেমা বেগম নিহত হন। এ সময় ভ্যানে থাকা আহত ২ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারসহ সড়কে যান চলাচল স্বাভাবিক করে। 

বড়দরগা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতনামা ঘাতক বাসটিকে শনাক্ত করা যায়নি,তবে চেষ্টা অব্যহত রয়েছে।