রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

জেলা শহরের আপন পাড়ায় ফ্যান ও রড চুরি


প্রকাশ :

লালমনিরহাট জেলা শহরের আপন পাড়ায় চুরির ঘটনা ঘটেছে। গত ১৪ সেপ্টেম্বর রাতে অজ্ঞাত চোরেরা একটি অফিস থেকে একটি স্ট্যান্ড ফ্যান এবং পাশের বাসার ছাদ থেকে প্রায় দুই মণ রড চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা এম এ কাশেম পরের দিন ১৫ সেপ্টেম্বর লালমনিরহাট সদর থানায় একটি এজাহার দায়ের করেন। চুরি যাওয়া ফ্যান ও রডের আনুমানিক মূল্য প্রায় ১৩ হাজার টাকা বলে জানা গেছে।