কুড়িগ্রামের রাজারহাটে জলাশয় সুরক্ষায় চাকিরপাশা বিলে মৎস্য সংরক্ষণ আইনে অবৈধ রিং জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ।
মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর আড়াই ঘটিকা পর্যন্ত চাকিরপশার বিলে পরিচালিত অভিযানে প্রায় ২০টি রিং জাল ও কারেন্ট জাল জলাশয় থেকে জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক বলেন প্রথমে বৃষ্টি বিঘ্নিত হওয়ায় জালগুলো প্রকাশ্যে নষ্ট করা সম্ভব হয়নি। তবে পরবর্তীতে, সকল অবৈধ জাল জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
জলাশয়গুলোকে রক্ষা করতে এবং মাছের স্বাভাবিক বংশবৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যহত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।