রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ মেইল ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত


প্রকাশ :

রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ মেইল ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে আউট সিগন্যালে লাইন পরিবর্তনের সময় একটি পয়েন্ট ভেঙে ছয় বগি লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও সারাদেশের সঙ্গে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের সকল ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

 প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল  ট্রেনটি ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা স্টেশনে ২ নম্বর লাইনে অবস্থান করে। ক্রসিং শেষে সেটি লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় একটি পয়েন্ট ভেঙে ছয়টি বগি লাইনচ্যুত হয়।ট্রেনে অন্তত হাজার দুয়েক যাত্রী ছিলেন।

রংপুরে পীরগাছা স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম জানান,দুপুর সাড়ে ১২টায় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী পদ্মরাগ মেইল ট্রেনটি পীরগাছা স্টেশনে পৌঁছায়। বিরতির পর যাত্রা শুরু করলে আউটার সিগন্যাল এলাকায় লাইন সেপারেটরের প্লেট ভেঙে যায়। এতে ছয়টি বগি লাইনচ্যুত হয়।এ ঘটানায় সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হরয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে সংশ্লিষ্ট রিলিফ ট্রেন লালমনিরহাট থেকে আসছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।