রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৪ জন গ্রেফতার


প্রকাশ :

রংপুরে বিশেষ অভিযানে  মিঠাপুকুরের ৮ নম্বর চেংমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য রেজাউল কবির ওরফে টুটুল সহ আরো তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান।

পুলিশ জানায়,সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের সহযোগিতায় নগরীর আইডিয়াল মোড় জনতা ক্লিনিকের সামনে থেকে সাবেক চেয়ারম্যান রেজাউল কবিরকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতার টুটুল রংপুরের মিঠাপুকুর উপজেলার জালাদীপুর (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা এবং তিনি আব্দুল ফাত্তাহ এর ছেলে। তার নামে তাজহাট থানায় মামলা রয়েছে।

 অপরদিকে অপরাধ দমনে বিশেষ অভিযানে আওয়ামী লীগের আরও ৩ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।গ্রেফতারকৃরা হলেন মহানগর আওয়ামী লীগের সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনসি‘র সহকারী লাবলু মিয়া, পীরগঞ্জ থানা যুবলীগের সদস্য ও ওসমানপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে সাগর মিয়া (২৮), নগরীর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কমল চন্দ্র রায় (৬০)। 

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। সেই সঙ্গে অপরাধ নির্মুলে কোতয়ালী থানার বিভিন্ন স্থানে চেকপোস্ট তল্লাশি, মাদক বিরোধী অভিযান, অপরাধ দমন ও পলাতক আসামি গ্রেফতারে তদারকি করছে কোতয়ালী থানা পুলিশ।