রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে Ethics Club-এর আয়োজনে সফল "Focus Group Discussion" অনুষ্ঠিত


প্রকাশ :

 আজ কালীগঞ্জের করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে Ethics Club-এর আয়োজনে এক সফল "Focus Group Discussion" অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা সভায় ২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যারা গত ৬ মাস ধরে নীতি ও নৈতিকতার উপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

এছাড়াও, এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষিত শিক্ষক জনাব মনীন্দ্র নাথ ও মোঃ নুরুজ্জামান। তারা শিক্ষার্থীদের জীবনে নৈতিকতা এবং মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন এবং সমাজের প্রতি দায়বদ্ধতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।

আজকের আলোচনা সভায় শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং জানিয়ে দেন, কীভাবে Ethics Club তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে। তারা প্রত্যেকে একটি সুন্দর ও কল্যাণকর সমাজ গঠনে অবদান রাখার জন্য দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের পর ২৩ জন শিক্ষার্থীকে তাদের প্রশিক্ষণ ও নৈতিক মূল্যবোধের উন্নতির জন্য পুরস্কৃত করা হয়।

Ethics Club-এর এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা ও মূল্যবোধের প্রতি সচেতনতা বৃদ্ধি করেছে এবং তাদের ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও উন্নত নাগরিক হিসেবে গড়ে তুলবে।