রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে জাল টাকা সহ একজন গ্রেফতার


প্রকাশ :

রংপুর নগরীর ধাপ এলাকায় জাল টাকা সহ মোঃ নজরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।গ্রেফতার নজরুল ইসলাম লালমনিরহাট জেলার সদর থানা এলাকার বাসিন্দা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। 

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নগরীর মেডিক্যোল মোড় ধাপ এলাকায় নিউ নাবিয়াম ফার্মেসিতে ১৩ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৮টার দিকে নজরুল ইসলাম এক হাজার ৮‘শ টাকার ওষুধ ক্রয় করেন। পরিশোধের জন্য তিনি দু’টি এক হাজার টাকার নোট দেন।নোট দু’টি নিয়ে ফার্মেসির ইনচার্জ ফজলে রাব্বীর সন্দেহ হয়। টাকার নোট গুলো যাচাই করে তার মনেহয় জাল টাকা। এ সময় তিনি নজরুল ইসলামের কাছে আসল টাকা চান। তিনি আসল টাকা দিতে ব্যর্থ হন এবং অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন।বিষয়টি পুলিশকে জানিালে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন ফার্মেসির ইনচার্জ রাব্বী। অভিযোগ পেয়ে পুলিশ পরের দিন রোববার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে জাল টাকা ব্যবহারের অভিযোগে নজরুল ইসলামকে গ্রেফতার করে।এ সময় তার প্যান্টের পকেট থেকে আরও সাতটি জাল এক হাজার টাকার নোট উদ্ধার করা হয়।তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।