রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ভূমিহীন পরিবারদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সমাবেশ


প্রকাশ :

রংপুরে ভূমিহীন পরিবারদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সমাবেশ হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে নগরীর শাপলাচত্ত্বর এলাকায় কর্মসূচীতে বক্তব্য রাখেন, এলাকাবাসী মেঘনাথ দাস, শ্যামলরায়, নয়ন চন্দ্র, অমল, দুলাল হোসেন, লাবুমিয়া, ইব্রাহিম মিয়া, শংকর রায়, ফজলু মিয়া, একরামুল হোসেনসহ অন্যরা। 

এতে বক্তারা বলেন, স্বাধীনতার পর নগরীর শাপলা চত্ত্বর এলাকায় সরকারী ৫১ শতক জমিতে বসবাস করে আসছেন ২০টি হিন্দু-মুসলিম ভূমিহীন পরিবার। এখনকার বাসিন্দারা মাটিকাটা, রিক্সা-ভ্যান চালানো,পান দোকান করা, ইট ভাঙ্গাসহ নানা শ্রমনির্ভর কাজকরে জীবিকা নির্বাহ করছেন। চব্বিশের অভ্যূত্থান পরবর্তীতে একদল ভূমিদস্যু ওই জমি দখলের চেষ্টা করছে।  

রংপুর মহানগর রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও স্থানীয় বাসিন্দা আকবর আলী বলেন, বিগত সময়েও ভূমিহীন মানুষদের উচ্ছেদের চেষ্টা করা হয়েছিল। এখন ডিসি অফিসের কর্মকর্তাসহ সারাদেশের মানুষ ভয়করে এনসিপিকে। তারা ডিসির মাধ্যমে ওই জমি বরাদ্দনিয়ে তাদের অফিস ও মার্কেট করবে। তারা আমাদের মত গরীব মানুষদের এখন থেকে উচ্ছেদ করবে এজন্য মানব বন্ধন করেছি। যদি আমাদের দাবী মানা না হয়, তাহলে পরবর্তীতে গোটাশাপলা এলাকার মানুষকে নিয়ে আমরা আন্দোলন করবো।