রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উদ্বোধনের দিনেই বিকল হয়েছে ভাড়ায় আনা ২টি বাস


প্রকাশ :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে পীরগঞ্জ রুটে চলাচলকারী দ্বি-তল একটি ভাড়া বাস উদ্বোধনের দিনের উদ্বোধনের দিন সন্ধায় ভাড়ায় আনা ২টি বাস বিকল হয়ে পড়েছে।বিশ্ববিদ্যালয় (বেরোবি) থেকে পীরগঞ্জ রুটে চলাচলকারী দ্বি-তল একটি ভাড়া বাস উদ্বোধনের দিনেই যাত্রা শুরু করে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার পীরগঞ্জের বিশমাইল ও তারাগঞ্জ রুটে ছেড়ে যাওয়া বাসটিও বিকল এর ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেল ৫টা ১০ মিনিটেবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে পীরগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া বিআরটিসির দ্বি-তল বাসটি বড়দরগা পার হয়ে বিশমাইল বাজারের কাছে গিয়ে হঠাৎ বিকল হয়ে যায়। এতে বাসে থাকা শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন।শুধু পীরগঞ্জ রুটের নয়, একই সময়ে অপরটি বিশ্ববিদ্যালয় থেকে তারাগঞ্জ রুটে ছেড়ে যাওয়া বাসটিও বিকল হয়েছে বলে  জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিআরটিসির পুরোনো বাস ভাড়া নেওয়ায় এ ধরনের সমস্যা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় চাইলে আরও ভালো মানের বাস ভাড়া নিতে পারত। দীর্ঘ রুটে যাত্রাকালে মাঝপথে বাস বিকল হলে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বাসে থাকা শিক্ষার্থী আল-আমিন বলেন, আমরা বাসে ছিলাম। হঠাৎ চাকার সমস্যা হয়। পরে কোনোভাবে আমাদের পীরগঞ্জে পৌঁছে দেওয়া হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা বলেন, আমি বিষয়টি জানি না। খোঁজ নিচ্ছি। এমনটা হওয়ার তো কথা নয়।

প্রসঙ্গত,রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে নতুন ৭টি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের দিনেই বিকল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েরে ভাড়ায় আনা বাস বিকল হওয়া একটি বিরল ঘটনা বলে শিক্ষার্থী যাত্রীরা আক্ষেপ করেছেন।