রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশ :

রংপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ উত্তরবঙ্গ প্রাক্তন শিক্ষার্থী কমিটি’র আয়োজনে রংপুর মেডিকেল কলেজ প্রাঙ্গনে শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, উত্তরবঙ্গ প্রাক্তন শিক্ষার্থী কমিটির সভাপতি ও রংপুর মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডাঃ এম এ বাছেদ মিঠুন, সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক ডাঃ তৌহিদুর রহমান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক ডাঃ সুলতানা আশরাফি আহমেদসহ অন্যরা।

 প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এছাড়া দিনব্যাপী আয়োজনে ছিল, বিভিন্ন ব্যাচের পরিচয়পর্ব, স্মৃতিচারণ, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ওর‌্যাফেল ড্র। উত্তরবঙ্গে কর্মরত বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতালে কর্মরত ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর উৎসবে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। এ সময় তারা মেডিকেল শিক্ষা ও চিকিৎসক পেশার মনোন্নয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।