শনিবার (১৩ সেপ্টেম্বর) লালমনিরহাটে ট্যাক্স বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ট্যাক্স বারের সভাপতি অ্যাডভোকেট শামসুল হক।
সভায় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজবুল হক বার্ষিক প্রতিবেদন, কর্মপরিকল্পনা ও বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন। আলোচনার পর উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন।
এছাড়া সভায় মাসিক চাঁদা বৃদ্ধি এবং বারের নতুন সদস্য ফি বৃদ্ধির বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ট্যাক্স বারের প্রায় সকল সদস্যের পাশাপাশি ড. এ এস এম মনওয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।