রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

র‌্যাবের অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ ৫ জন গ্রেফতার


প্রকাশ :

র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে রংপুর ও লালমনিরহাট থেকে পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ১৯৮ বোতল ফেন্সিডিল, ৩১ কেজি গাঁজা এবং একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

র‌্যাব জানায়, ১০ সেপ্টেম্বর রাতে রংপুরের গঙ্গাচড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলো—আব্দুল মোতালেব ওরফে শান্ত, মো. ইসরাফিল ও আরিফ হাসান।

এরপর ১১ সেপ্টেম্বর ভোরে লালমনিরহাটের কালীগঞ্জের দলগ্রাম এলাকায় আরও এক অভিযানে খিতিশ চন্দ্র রায় ও তার স্ত্রী দ্বিপালী রাণী রায়কে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি থেকে ৩০ কেজির বেশি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।