লালমনিরহাট কালিগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোড়ল ইউনিয়ন শাখার আয়োজনে, ময়নারচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে জুলাই গণঅভ্যুথানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোড়ল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বাশার মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
গোড়ল ইউনিয়নের যুব দলের সভাপতি আবুল কালাম আজাদ বিল্পব সঞ্চালনে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম,যুগ্ম আহবায় আবুল কালাম আজাদ বাবু,চন্দ্রপুর বিএনপির আহবায়ক আক্কেল আলী মাষ্টার,উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর ও উপজেলা স্বেচ্ছসেবক দলের আহবায়ক জিএম তানভীর সাবু প্রমূখ। অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।