রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

গৃহবধুকে আগুনে পুড়িয়ে হত্যার মামলার পলাতক আসামী গ্রেফতার


প্রকাশ :

রংপুরে গৃহবধুকে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় পলাতক আসামী মোহাম্মদ আলীকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী সৈয়দপুর তেলিপাড়া বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। মোহাম্মদ আলী বদরগঞ্জ উপজেলার মৌয়াগাছ স্কুলপাড়া গ্রামের আবুজার শাহের ছেলে। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বদরগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব। এ তথ্য নিশ্চিত করেছেন, র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।       

তিনি জানান, তিন বছর আগে দিনাজপুর পাবর্তীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের কইফুলকি গ্রামের আলমগীরের মেয়ে শান্তনা বেগমের সাথে বিয়ে হয় মোহাম্মদ আলীর। বিয়ের পর পারিবারিক কলহের জেরে প্রায় সময় শান্তনাকে মারপিটসহ প্রাণনাশের হুমকি দিতো মোহাম্মদ আলী। চলতি বছরের ২১ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১২টায় বদরগঞ্জের দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি কামারপাড়ার একটি ভুট্টাক্ষেত থেকে মুখসহ শরীর ঝলসানো অবস্থায় শান্তনার মৃত দেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শান্তনার মা ফরিদা বেগম বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আত্মগোপনে চলে যায় মোহাম্মদ আলী। সোমবার র‌্যাব অভিযান চালিয়ে  মোহাম্মদ আলীকে গ্রেফতার করে।