রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে ৪ মাদক ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড


প্রকাশ :

লালমনিরহাটে মাদক মামলায় চার আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

গত সোমবার (৮ সেপ্টেম্বর ) এ রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক ও সাক্ষ্যপ্রমাণে আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় এই সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. রাজিব হোসেন (২৫), মো. বাচ্চু মিয়া (২২), মো. সুলতান সিকদার (২৮) এবং মো. হারুন মিয়া (২৬)। তারা লালমনিরহাট জেলা পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়েছিলেন। আদালতের এ রায়ে এলাকায় স্বস্তি নেমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।