পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরী) উপলক্ষে সোমবার কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আযান, কিরআত, হামদ-নাত, স্বরচিত কবিতা আবৃত্তি, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীরা হলেন—
আযান প্রতিযোগিতা: ১ম সোহানুল ইসলাম সোহান, ২য় আবু আল সাকিব, ৩য় আর এস রাহিম ইসলাম রাহাত।
কিরআত প্রতিযোগিতা: ১ম আর এস রাহিম ইসলাম রাহাত, ২য় মোছাঃ তাইয়্যেবা তাবাসসুম লিমা, ৩য় মুনতাসিত মাহিন।
হামদ/নাত প্রতিযোগিতা: ১ম সাবিকুন্নাহার শিফা, ২য় আফিফুন্নাহার আপুন, ৩য় মোঃ আহসান লাবিব রাতুল।
স্বরচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা: ১ম সামিহা রহমান আরাবি, ২য় আবু হোরায়রা সিয়াম।
উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা: ১ম মোঃ তানজিয়ান আল নির্জন, ২য় আবু হোরায়রা সিয়াম, ৩য় মোছাঃ তাইয়্যেবা তাবাসসুম লিমা।
কুইজ প্রতিযোগিতা: ১ম মোঃ তানজিয়ান আল নির্জন, ২য় আহমেদ আজমাইন, ৩য় রিয়াদ পারভেজ।
নবীজীর (সা.) জীবন ও আদর্শ নিয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মানবতা, শান্তি, ন্যায়পরায়ণতা ও নৈতিকতার শিক্ষা অনুসরণের উপর গুরুত্ব আরোপ করেন।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ, দৈনিক যুগের আলো’র কালীগঞ্জ প্রতিনিধি জনাব মোখলেছুর রহমান টুকু এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।