রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত


প্রকাশ :

“মাছে ভাতে বাঙালি”এই প্রাচীন ঐতিহ্যকে রক্ষা করতে অব্যাহত রয়েছে প্রশাসনের অভিযান। এরই ধারাবাহিকতায় সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ ঘটিকায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট বাজারে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদি ইমাম। এ সময় বাজারের ব্যবসায়ী জাকিরুল ইসলামকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৭৫০ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে ধ্বংস করা হয়।

কারেন্ট জালের বিরুদ্ধে এ অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইয়েদুল মোফাচ্ছালীনসহ কালীগঞ্জ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদি ইমাম বলেন, “দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ কারেন্ট জালের কোনো ছাড় দেওয়া হবে না। এই অভিযান চলমান থাকবে।”