রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত


প্রকাশ :

‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক তানজিল আক্তারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। 

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শ্রেণি শিক্ষক তার ক্লাসের কোন শিক্ষার্থী কি কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে না তা জানেন। সহপাঠিরাও জানে। কিন্তু শিক্ষকদের সক্রিয় ভূমিকা না থাকা ও অভিভাবকদের অসচেতনতার কারণে শিক্ষার্থীরা ঝরে পড়ছে। অথচ সরকার প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষিত করে তুলতে নানা ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। যেদিন ঝরে পড়া রোধসহ সকল শিক্ষার্থীকে কমপক্ষে এইচএসসি পর্যন্ত লেখাপড়া করার সুযোগ করে দিতে পারবো, সেদিন সাক্ষরতা দিবস সফল হবে। এ সময় প্রযুক্তিগত জ্ঞান ছড়িয়ে দিয়ে শিক্ষার্থীদের জনসম্পদে রুপান্তরের আহ্বান জানানো হয়।