আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (আদীতমারী +কালীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অ্যাড.ফিরোজ হায়দার লাভলু কালীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
শনিবার,০৬ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় কালীগঞ্জ প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি ও লালমনিরহাট-২ (কালীগঞ্জ+আদিতমারী) আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু।
তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকারে গেলে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটসহ কোনো অন্যায় থাকবে না। অত্র আসনের জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে বাসিন্দাদের চাহিদা ও পরামর্শ মোতাবেক মানুষের কল্যাণে কাজ করবো।
জলাবদ্ধতা নিরসন, মাদকমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত আসন উপহার দিব । তিনি আরো বলেন, ‘সবার জন্য শিক্ষা, কর্ম, বাসস্থান ও স্বাস্থ্য নিশ্চিত সহ একটি মানবিক, অত্যাধুনিক এবং আত্মনির্ভর অঞ্চল গড়ে তোলাই আমাদের স্বপ্ন।’ তিনি ন্যায়বিচারে সমৃদ্ধ একটি আলোকিত লালমনিরহাট -২ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ জামায়াতের আমির মাঃ রুহুল আমিন উপজেলা জামাতের সেক্রেটারি মাঃ জয়নুল আবেদীন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারি লুৎফর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুব ক্রীড়া বিভাগের সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, শ্রমিককল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি আবুল বাশার লাভলু, আদর্শ শিক্ষক সভাপতি মকছুদার রহমান, ছাত্রশিবির কালীগঞ্জ উপজেলা পশ্চিম সভাপতি মুহিব্বুল্লাহ মিরাজ ও কালীগঞ্জ পূর্ব সভাপতি আকিমুল ইসলাম তুহিন সহ জামাতের বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দু।
এ সময় কালীগঞ্জ উপজেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।