রংপুরের মিঠাপুকুর উপজেলায় অনলাইন ক্যাসিনো এবং ডলার প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ নয়াপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে একই এলাকার লাল মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩২), হাফিজুর রহমান (৩৩) ও শামীম মিয়া (২৪) এবং সুলতান মিয়ার ছেলে সুমন সরকার ওরফে তিতাস (২৮)।
যানা গেছে, শেরপুর জেলার ভুক্তভুগী রিপন মিয়ার অভিযোগের দায়ের করা মামলার প্রেক্ষিতে মিঠাপুকুর থানার এস আই এমদাদুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে এই প্রতারক চক্রটিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত প্রতারক চক্রটি দীর্ঘ দিন যাবৎ রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে অনলাইন ক্যাসিনো এবং ডলার প্রতারনার মাধ্যমে সাধারণ মানুষকে কৌশলে ফেলে প্রতারনা করে আসছিল। তারা কৌশলে ভুক্তভুগদের টাকা, মোবাইল সহ মুল্যবান সম্পদ হাতিয়ে নিচ্ছিল। বিষয়টি রংপুরের মিঠাপুকুর উপজেলার স্থানীয় সাংবাদিকদের নজরে আসলে বিভিন্ন সংবাদ মাধ্যমে তা প্রকাশিত হয়। এর ফলে ব্যাপক সমালোচনায় পুলিশ নড়েচড়ে বসে অভিযান চালিয়ে প্রতারক চক্রটিকে গ্রেফতার করে।
মিঠাপুকুর থানার ওসি নুরে আলম সিদ্দিকী শুক্রবার সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি ব্যাবস্থা গ্রহন করে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।