রংপুর র্যাবের অভিযানে দেড় কোটিটাকা মূল্যের কষ্টি পাথরের মুর্তিসহ তিন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, গাইবান্ধা গোবিন্দগঞ্জের কাটাবাড়ি এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে গোলাম ফিরোজ লিটন (৩০), খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান সুজা (৩৫) ও নীলফামারী সৈয়দপুরের লহ্মণ পুরবাড়াইশাল পাড়ার নিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টায় র্যাব-১৩ এর আভিযানিক দল আসামীমি মিজানুর রহমান সুজার বাড়িতে অভিযান চালায়। তল্লাশীর এক পর্যায়ে গোয়াল ঘরের ভেতর থেকে কষ্টি পাথরের ৩৭ কেজি ওজনের একটি মা ও শিশুর মূর্তি উদ্ধারসহ ৩ আসামীকে গ্রেফতার করে। আসামীদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১৩ জানিয়েছে ।