রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাজারহাট উপজেলা সহকারী কমিশনারের বিদায়ী সংবর্ধনা


প্রকাশ :

রাজারহাট অফিসার্স ক্লাবের আয়োজনে সাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হকের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় অফিসার্স ক্লাবে আয়োজিত এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম রসুল রাখি, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রহমত আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক এবং প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবরেজিস্ট্রার মো. রাশেদুজ্জামান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল রায়, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য শহিদুল ইসলাম ব্যাপারী, ইউপি সদস্য হযরত আলী, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. নয়ন আলীসহ অনেকে।