রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাতীবান্ধায় অবৈধ বোমারু মেশিন জব্দ এক লক্ষ টাকা জরিমানা


প্রকাশ :

 লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে বোমা মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তলোন করায় এক লক্ষ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালত ৷

১৯ অক্টোবর  শনিবার  উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে হাতীবান্ধা থানা পুলিশ পরিদর্শক মোঃ মাহমুদুন-নবী, ওসি , সঙ্গীয় অফিসার - ফোর্স সহ হাতিবান্ধা থানাধীন ফকিরপাড়া ইউনিয়নের জোড়াপুকুর দালালপাড়া এলাকায়  সানিয়াজান নদীতে  অভিযান পরিচালনা করে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের  সময়  আশরাফ আলী (৪২) নামে ১ জন বালু ব্যবসায়ীকে আটক করে ও উক্ত বোমা মেশিন জব্দ করে। পরে   হাতিবান্ধা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) কর্মকর্তা ঘটনাস্থলে এসে ভ্রাম্যমান কোর্ট পরিচালনা করে ১০০০০০/- (এক লক্ষ  টাকা)  অর্থদন্ড প্রদান করেন। এবিষয়ে জানতে চাইলে। এই অবৈধ মেশিনের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে বলে তিনি জানান।