লালমনিরহাটে মাদক মামলায় এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ মামলার অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় এজাহারভুক্ত আসামি রজনী কান্ত অধিকারী (৪৫) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার নথি অনুযায়ী, লালমনিরহাট জেলা পুলিশ আসামি রজনী কান্ত অধিকারীকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এই রায় মাদক ব্যবসায় জড়িতদের জন্য একটি বার্তা বহন করবে যে, অপরাধ করে কেউ পার পাবে না।