রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ডাকসু নির্বাচন: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ বহাল, আপিল বিভাগে শুনানি বুধবার


প্রকাশ :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় আগামীকাল বুধবার পর্যন্ত স্থগিত থাকবে। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির। 

ফেসবুকে শিশির মনির লিখেছেন, ‘ডাকসু নির্বাচনে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ বহাল। আগামীকাল ফুল কোর্টে শুনানি।’

এর আগে, সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে হাইকোর্টের আদেশের পর হাতে লেখা একটি আবেদনের শুনানি নিয়ে ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ তাৎক্ষণিক স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।