রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশ :

রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় রংপুর জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন ইউনিট থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।তাদের হাতে ব্যানার-ফেস্টুন ও শ্লোগানে মুখরিত ছিল পুরো নগরী।

শোভাযাত্রা পূর্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু তিনি বলেন,দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার হরণের সময় মানুষের অধিকার ফিরিয়ে দিতে ৪৭ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জন্ম হয়েছিল বিএনপির। অতীতের সকল সংকট ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা বিএনপি আজও সেই ঐতিহ্য বহন করছে।

তিনি বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির ইতিহাস দেশ গঠনে যুদ্ধ ও আত্মত্যাগের ইতিহাস। আর আওয়ামী লীগের ইতিহাস হলো পলায়নের ইতিহাস।একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে নির্বাচনী পরিবেশ ঘোলা করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু দেশব্যাপী তারেক রহমানের কর্মীরা সকল ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত রয়েছে। সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাহত করার চেষ্টা করলে তারেক রহমানের নির্দেশে সকল ঘোলা জল পরিস্কার করার হুঁশিয়ারি দেন তিনি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মহানগর বিএনপি'র আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুন্নবী নবী ডনসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।