রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি শুরু


প্রকাশ :

কবরস্থানের পরিবেশ সুন্দর রাখতে ও কীটপতঙ্গের বিস্তার রোধে রংপুরে কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরুকরেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ। রবিবার বিকেলে নগরীর নুরপুর বড় কবরস্থানে তানবীর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন, বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী তানবীর হোসেন আশরাফী। এসময় উপস্থিত ছিলেন, বাংলার চোখের মহানগর সভাপতি আবুজাফর লিটন, সাধারণ সম্পাদক উমর ফারুক, জেলা সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাবুল, সদস্য এয়াজ আহমেদ পাপ্পু, আলী আকবর বাদল, দুলাল হোসেনসহ অন্যরা। 

তানবীর হোসেন আশরাফী বলেন, প্রতিটি মুসলমানের শেষ ঠিকানা হচ্ছে কবরস্থান। সেই কবরস্থানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নরাখা আমাদের নৈতিক দায়িত্ব। নুরপুর কবরস্থানের অবস্থা খুবইখারাপ হয়ে গিয়েছিল। আগাছা জন্মে এক প্রকার জঙ্গলে পরিণত হয়েছিল এই কবরস্থান। যারফলে মশাসহ নানা কীটপতঙ্গের বিস্তার ঘটছে।  সেই জায়গা থেকে আমাদের ক্ষুদ্র এ প্রচেষ্টা। রংপুরের জেলা পর্যায়ে বিভিন্ন কবরস্থানে এমন পরিচ্ছন্নতা অভিযান চালানোহবে ।