রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

গেরিলা লিডার শফিকুল ইসলাম কানুর ৭১তম জন্মবার্ষিকী


প্রকাশ :

 পহেলা সেপ্টেম্বর মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানুর ৭১ তম জন্ম  বার্ষিক। তিনি হক - ভাসানীর নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্ট  নির্বাচনে বাঙালি জাতীর অবিস্মরণীয় বিজয়ের বছরে  ১৯৫৪ সালের ১ সেপ্টেম্বর রংপুর জেলার( বর্তমানে লালমনিহাট জেলা) কালিগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড় গ্রামে এক

সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। পিতা অলি উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ১৯৫৬ সালে পাকিস্তান আমলে  গোড়ল ইউনিয়নের  নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। পিতামহ  ফারজ উল্লাহ  সরকার ব্রিটিশ আমলে গোড়ল ইউনিয়ন বোর্ডের পঞ্চায়েত ছিলেন। মাতা মেহেরুন্নেছা একজন বিদ্যানুরাগী ও সমাজসেবী ।

তিনি সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর   ডিগ্রী অর্জন করেন।বর্তমানে ভারতের  পাঞ্জাব রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে Role of Media and Mass Communication in the 1971 Liberation War of Bangladesh  বিষয়ে লেখাপড়া ও গবেষণা করছেন।


শফিকুল ইসলাম কানু বিগত ৩২ বছর ধরে লালমনিরহাট  বার্তা পত্রিকা সম্পাদনা করে আসছেন। তিনি প্রায় ২০ বছর বাংলাদেশ টেলিভিশন এর লালমনিরহাট জেলা প্রতিনিধি দায়িত্ব পালন করেন। দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি  হিসেবে ৩০ বছরের অধিক সময় ধরে কর্মরত  রয়েছেন। তাছাড়াও তিনি দি নিউ নেশন সহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি।বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক আইটি বিষয়ক সম্পাদক ছিলেন। রোটারী ক্লাব অব লালমনিরহাটের পাস্ট প্রেসিডেন্ট। তিনি রোটারী ইন্টারন্যাশনাল থেকে পল হেরিস ফেলো( পি এইচ এফ) সনদ প্রাপ্ত রোটারিয়ান। মহান মুক্তিযুদ্ধে ৬ নাম্বার সেক্টরে গিরিলা লিডার হিসাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) কেন্দ্রীয় কমিটির সদস্য, ডায়াবেটিক সমিতি,লালমনিরহাট  জেলা শিল্পকলা একাডেমী, লালমনিরহাট প্রবীণ হে তুলসী সংঘ  ও সিনিয়র সিটিজেন সহ কয়েকটি সংগঠনের আজীবন সদস্য। ঢাকাস্থ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্য।

তিনি ২০১০ সালে সস্ত্রীক  হজব্রত পালন করেন। তিনি দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির কেন্দ্রীয় সদস্য, এবং রংপুর বিভাগের প্রধান সমন্বয়কারী, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন এর সিনিয়র সহ সভাপতি, তিস্তা বাচাও নদী বাঁচাও সংগ্রাম  পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য। ইন্টারন্যাশনাল হিউম্যানিস্ট সোসাইটির সদস্য এছাড় বিভিন্ন শিক্ষা,  সাংস্কৃতিক সংগঠন ও সংস্থার সাথে জড়িত রয়েছেন ।

এস এম শফিকুল ইসলাম মজলুম জননেতা মাওলানা ভাসানী গবেষক। মওলানা ভাসানী কর্ম ও জীবনী নিয়ে  গবেষণাধর্মী পুস্তক রচনা ও প্রকাশ করেন প্রকাশ করেন। তাছাড়াও তিনি প্রেসক্লাব পত্রিকা সম্পাদনা ও  ইনস্টিটিউট অফ বাংলাদেশ প্রকাশিত পত্রিকা নিরীক্ষা সহ অন্যান্য সংবাদপত্র সাময়িকী ও গ্রন্থের  কলাম লেখক।

স্ত্রী  সালেহা খাতুন প্রাক্তন স্কুল শিক্ষিকা, প্রথম  পুত্র ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, দ্বিতীয় পুত্র আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা। 

মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য স্থানীয়, জাতীয়  ও আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন। তিনি ভারত, নেপাল, ভুটান ও সৌদি আরব সফর করেছেন।