ডায়াবেটিক সমিতি, লালমনিরহাটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) লালমনিরহাট ডা. সেলিমা রহমান ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলার হল রুমে এ সাধারণ সভার আয়োজন করা হয়।
ডায়বেটিক সমিতি’র এডহক কমিটির সদস্য অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুল-এঁর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমিতির সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
আজীবন সদস্য যাঁরা মৃত্বুরণ করেছেন এবং জুলাই যোদ্ধাদের স্বরণ করে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভা শুরু হয়। পরে ডায়াবেটিক সমিতির বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন, চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং হাসপাতালের সার্বিক অগ্রগতি তুলে ধরেন এডহক কমিটির সদস্য সচিব কর্নেল মো. নেয়ামুল ইসলাম ফাতেমী, বীর প্রতীক (অব.)। এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সমিতির আহ্বায়ক ডা. জাকিউল ইসলাম ফারুকী।
অনুষ্ঠানে অন্যান্যরে মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এস.এ. হামি বাবু। আরও উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতির এডহক কমিটির সদস্য মো. আবুল বাসার সুমন, মোছা. লায়লা সিদ্দিকা ময়না, কোষাধ্যক্ষ তাজুল ইসলামসহ সমিতির দাতা সদস্য, আজীবন সদস্য এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, লালমনিরহাটের জনগণের মধ্যে ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, সুলভ চিকিৎসা সেবা প্রদান এবং হাসপাতালকে আধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত করার লক্ষ্যে সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অংশ হিসেবে সর্বসম্মত মতামতের ভিত্তিতে ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। এতে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে সভাপতি এবং এডভোকেট জিন্নাত আরা ফেরদৌসীকে সদস্য মনোনীত করা হয়।