রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মতবিনিময় সভা


প্রকাশ :

রংপুরে“ছাত্র-শ্রমিক-জনতার বৈষম্যহীন সমাজের আকাঙ্খার পথে হাটছেকি বাংলাদেশ” শীর্ষক মতবিনিময় সভা করেছে সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্ট। 

শনিবার (৩০ আগস্ট) দুপুরে নগরীর পাবলিক লাইব্রেরী হলরুমে মহানগর সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি মমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আলোচক ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি রাজেকুজ্জামান রতন, সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল। আলোচকরা বলেন, বৈষম্যহীন সমাজে আকাঙ্খাকে ধারণকরে জুলাই অভ্যুত্থানে দেশের ছাত্রদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ আঠানিক সকল স্তরের শ্রমিকরা আন্দোলনে সামিল হয়েছিল। কিন্তু অভুত্থানের এক বছর অতিক্রান্ত হলেও শ্রমিকদের প্রত্যাশা অনুযায়ী সরকারের কার্যকর উদ্যোগ পরিলক্ষিত হয়নি। এমতাবস্থায় গণ অভুত্থানের এক বছরে কোন পথে হাটছে বাংলাদেশ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাসদ রংপুর মহানগরের সাধারণ সম্পাদক সাব্বির আহেমদ, রংপুর জেলা বাসদের আহ্বায়ক আব্দুল কুদ্দুসসহ অন্যরা।