রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে বিএসসি প্রকৌশলী শিক্ষার্থীদের তিন দফা দাবির বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীদের বিক্ষোভ


প্রকাশ :

রংপুরে বিএসসি প্রকৌশলী শিক্ষার্থীদের তিন দফা দাবির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সাদিক হাসান, অনিক মিয়াম নিরুল ইসলাম, মুরসালিন মিয়াসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, বিএসসি প্রকৌশলী শিক্ষার্থীদের তিন দফা দাবি ডিপ্লোমা প্রকৌশলীদের মর্যাদা খর্ব করে এবং ভবিষ্যতে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্য তৈরি করবে। তাই এর যৌক্তিক সমাধান হওয়া উচিত।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি তুলেন বিএসসি প্রকৌশলীদের অযৌক্তিক প্রস্তাব প্রত্যাহার করে ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, দেশে প্রযুক্তিগত শিক্ষার বিস্তারে এবং শিল্পকারখানা ও উন্নয়ন খাতে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। অথচ বারবার তাদের মর্যাদা ছোট করার চেষ্টা করা হয়, যা অগ্রহণ যোগ্য। এসময় ডিপ্লোমা শিক্ষার্থীরা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।