রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কাউনিয়ার মাসুদার হত্যা মামলার ৫ জন পলাতক আসামি র‍্যাব এর পৃথক যৌথ অভিযানে গ্রেফতার


প্রকাশ :

রংপুরের কাউনিয়ার মাসুদার হত্যা মামলার ৫ জন পলাতক আসামিকে র‍্যাব এর পৃথক যৌথ অভিযানে গ্রেফতার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাব-১৩ বিপ্লব কুমার গোস্বামী জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে ভিকটিম ও আসামিদের পরিবারের মধ্যে দ্বন্ধ চলে আসছিলো।গত ১৮জুলাই বিকালে ভিকটিম মাসুদার রহমান তার দখলি জমিতে গিয়ে দেখেন যে,ধৃত আসামিরা জমিতে ঘর নির্মানের কাজ করছে। তাৎক্ষনিক ভিকটিম আসামিদের ঘর নির্মানে বাধা প্রদান করলে হাসুয়া দ্বারা ভিকটিমের ঘাড়ের উপর কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিমকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষনা করেন। ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে জেলার কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‌্যাব-১ সিপিএসসি গাজীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গতকাল বুধবার দুপুরে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন হরতকিতলা সাকিনস্থ চন্দ্রা টু নবীনগর এবং চন্দ্রা ফ্লাইওভার এলাকায় পৃথক ৩টি যৌথ অভিযান পরিচালনা করে আসামি  মোঃ আব্দুল লতিফ মিয়া (৬৫), পিতা-মৃত আছাব উদ্দিন মুন্সি, মোছাঃ লাইলী বেগম (২৮), স্বামী-মোঃ আব্দুর হাকিম, মোঃ শহিদুল ইসলাম(২৬), পিতা মোঃ আব্দুল লতিফ, সর্ব সাং-নাজিরদহ বকুলতলা এবং মোঃ হাকিম আলী(২৮), পিতা-মৃত আঃ কাদের কে গ্রেফতার করে। পরবর্তীতে পৃথক একটি অভিযানে র‌্যাব-১৩ ,সিপিএসসি, রংপুর এবং র‌্যাব-৬, সদর কোম্পানী, খুলনা ক্যাম্পের যৌথ আভিযানিক দল বুধবার রাত ১০টায় বাগেরহাট জেলার বাগেরহাট সদর মডেল থানাধীন ভিভিআইপি মোড় সংলগ্ন জনৈক মোঃ শহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে যৌথ অভিযান পরিচালনা করে আসামি মোঃ সাইফুল ইসলাম(৩৫ কে গ্রেফতার করে।পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।