শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ও রিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা


প্রকাশ :

 ”জানবো জানাবো, দুর্নীতি রুখবো” এই শ্লোগানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইব) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), লালমনিরহাট এর উদ্যোগে আজ সকাল ১১টায় সাকোয়ার মঞ্জিল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন, ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে প্রায় দুইশত শিক্ষার্থী তথ্য অধিকার আইন কি, তথ্য অধিকার আইনে কিভাবে তথ্য চেয়ে আবেদন করতে হয় সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে তথ্য অধিকার আইন বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, সনাক সভাপতি ক্যাপ্টেন অব. আজিজুল হক বীর প্রতীক, সহ-সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত, সনাক সদস্য ডাঃ মোঃ কাসেম আলী ও আশিক ইকবাল মিলন, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মোরশেদ আলম, সাকোয়ার মঞ্জিল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধক্ষ্য আব্দুল হাকিমসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সনাকের সেচ্ছাসেবকবৃন্দ।