লালমনিরহাট আদিতমারীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাজস্ব বাজেটের অধীনে গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট মেরামত সংরক্ষণ কর্মসূচীর আওতায় চুক্তিবদ্ধ শ্রমিকদল (এলসিএস) সদস্যদের মাঝে বুধবার (২৭ আগষ্ট) দুপুরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে সঞ্চয়ের চেক বিতরণ করা হয়।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলসিএস সদস্যদের মাঝে চেক তুলে দেন লালমনিরহাট এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ কাওছার আলম। এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী আলী হোসেন ও আদিতমারী উপজেলা প্রকৌশলী এলজিইডি একে এম ফজলুল হক প্রমূখ।
অনুষ্ঠানে ১৯ জন এলসিএস সদস্যদেরকে প্রতিমাসে সঞ্চয়ের ৩ হাজার করে ৩ বছরের তাদের রেখে যাওয়া লাভসহ মোট ১ লক্ষ ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।