রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে বারবার গর্ভপাতের কারণ ও প্রতিকার বিষয়ক সেমিনার


প্রকাশ :

নারীদের বারবার গর্ভপাত বা ‘রিকারেন্ট প্রেগন্যান্সি লস’-এর কারণ ও প্রতিকার নিয়ে রংপুরে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ওবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) আয়োজিত এ সেমিনারটি অনুষ্ঠিত হয় আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে তিন শতাধিক চিকিৎসক অংশ নেন।

ওজিএসবি ও বাংলাদেশ মেটারনাল–ফিটাল মেডিসিন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগমের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজের ফিটোমেটারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সানজিদা মাহমুদ এবং ওজিএসবি রংপুরের সভাপতি অধ্যাপক ডা. শাহী ফারজানা তাসমিন।

সেমিনারে সহযোগিতা করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ সময় বক্তব্য দেন প্রতিষ্ঠানের সিনিয়র মার্কেটিং ম্যানেজার মো. আল আমিন এবং সহকারী সেলস ম্যানেজার বায়েজিত আলম।

সেমিনারে জানানো হয়, ২০ থেকে ২৯ বছর বয়সে গর্ভধারণ করলে বারবার গর্ভপাতের ঝুঁকি কম থাকে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চললে ‘রিকারেন্ট প্রেগন্যান্সি লস’ প্রতিরোধ করা সম্ভব।