রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভূয়া চিকিৎসক গ্রেফতার


প্রকাশ :

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভূয়া চিকিৎসক মেহেদী হাসানকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় তাকে হাসপাতাল থেকে গ্রেফতার করাহয়। মেহেদী রংপুর নগরীর রেলওয়ে কলোনীর আবুজাফর আলীর ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। 

ভূক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, জমি সংক্রান্ত মারামারির ঘটনায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার গবরধন এলাকার নিহত মোসলেম উদ্দিনের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মর্গে থাকা লাশের দ্রুত পোষ্টমর্টেম, পোষ্টমর্টেমের জন্য জিনিসপত্র কেনার কথা বলে দালাল মেহেদী হাসান ভুক্তভোগী পরিবারের কাছে ৮ হাজার টাকা নেয়। এ বিষয়টি পুলিশ কোন ভাবে অবহিত হলে ঘটনাস্থল থেকেই টাকাসহ মেহেদীকে গ্রেফতার  করে।  

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, দালাল মেহেদী হাসান দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীর লোকজনের কাছ থেকে বিভিন্নভাবে টাকা গ্রহণকরে আসছিলেন। আজকেও তিনি ডাক্তার পরিচয় দিয়ে মর্গে থাকা লাশের পরিবারের কাছে টাকা গ্রহণ করে। এমন খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন  রয়েছে।