কুড়িগ্রামের রাজারহাটে দুটি বিদ্যালয়ের একটি খেলার মাঠ সেটি দখল করে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রাইমারি স্কুল কাম ফ্লাড সেড নামে বহুতল ভবন বিশ্ব ব্যাংকের অর্থায়নে এলজিইডির তদারকির মাধ্যমে রাজারহাট উপজেলায় ৩৫টি স্কুল কাম ফ্লাড সেড বহুতল ভবন নির্মাণ প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।
অপরদিকে ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি অন্যনামে রেকর্ডভুক্তের তথ্যাদি প্রয়োজনীয় কার্যার্থে রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রেরণ করেছে।
২৮ শতাংশ জমি বেদখল ও অন্যনামে রেকর্ড হলেও অদৃশ্য কারনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অন্যনামে রেকর্ড তালিকায় নেই সুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ দখল করে"প্রাইমারি স্কুল কাম ফ্লাড সেড" বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও স্বাক্ষর লিপি প্রদান করেছে শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসী।
রোববার(২৪_আগস্ট) সকাল এগারোটায় মানববন্ধন শেষ কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। বন্যার সময়ে স্কুল কাম ফ্লাড সেড বহুতল ভবনে স্কুল পাঠদান বন্ধ থাকিবে এবং এটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। বন্যা কমে গেলে পরিস্কার করে পুনরায় পাঠদান চালুর সুবিধা রয়েছে।
মানববন্ধনে সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ বাবু বলেন,আমাদের দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মাঠে খেলাধুলা করে। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলা ও উপজেলা পর্যায়ে খেলাধুলায় অনেক সুনাম কুড়িয়েছে।প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিকেলে এলাকার সন্তানরা খেলাধুলা করে মাঠে সেটি দখল করে ভবন নির্মাণ করলে কিশোর-কিশোরীরা বঞ্চিত খেলাধুলা হতে।সহকারী শিক্ষক মনিবুল হক বসুনিয়া বলেন আমাদের বাংলাদেশ সরকারের
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন গাছ লাগান পরিবেশ বাঁচান অথচ আমাদের বিদ্যালয়ের আশপাশের বৃক্ষ নিধন করা হয়েছে। তিনি আরও বলেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ভুইয়া বলেন মাদক ছেড়ে মাঠে চল। সত্যিই বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ড চলমান রয়েছে। আমরা চাই নতুন ভবন নির্মাণ হউক, তবে খেলার মাঠ দখল করে ভবন নির্মাণ নয়।খেলার মাঠ দখল করে ভবন নির্মাণের দায় আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জুন রায় পোদ্দার এড়িয়ে যেতে পারেননা।মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আব্দুল মান্নান, সহকারী শিক্ষক সুদর্শন রায়, সহকারী শিক্ষক দুলাল চন্দ্র, সহকারী শিক্ষক নরেশ চন্দ্র, অ্যাডভোকেট রায়হানুল কবীর কানন, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সংগঠক খন্দকার আরিফ। মানববন্ধনে আরও বক্তব্য প্রতিবাদী বক্তব্য রাখেন সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দিশামনি,আফিয়া খাতুন, তাসনিমা,নুর জাহান ও মুবাশ্বিরা।