রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর উদ্বোধন যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন


প্রকাশ :

উত্তরাঞ্চলের মানুষের বহুল প্রতীক্ষিত তিস্তা নদীর ওপর নির্মিত কুড়িগ্রামের চিলমারী ও গাইবান্ধার হরিপুরকে সংযোগকারী ‘মওলানা ভাসানী সেতু’-র উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২০শে আগস্ট) দুপুরে ফলক উম্মোচনের মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।উদ্বোধন শেষে উপদেষ্টা মোনাজাতে অংশ নেন। পরে তিনি সুন্দরগঞ্জের হরিপুর প্রবেশ মুখে ফিতা কেটে সেতুর দ্বার খুলে দেন। 

এসময় উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানাতেই সেতুটির নামকরণ করা হয়েছে।

স্থানীয় সরকার উপদেষ্টা আরো বলেন, সেতুটি চালু হওয়ার ফলে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ পার্শ্ববর্তী জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। এই সেতু ঘিরে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় কর্মসংস্থান ও পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। 

এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া, সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি)-এর এশিয়া অপারেশন্সের মহাপরিচালক ড. সৌদ বিন আয়েদ আল-শাম্মারি, গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, এলজিইডির কর্মকর্তা ও সেতু নির্মাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, সৌদি সরকারের অর্থায়নে এবং চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তত্বাবধানে এক হাজার ৪৯০ মিটার দীর্ঘ ও ৯.৬ মিটার প্রস্থের সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৮৮৫ কোটি টাকা। সেতুকে ঘিরে নির্মাণ হয়েছে প্রায় ৮০ কিলোি