রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আইন অমান্য, একমাসের কারাদণ্ড


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রামে আইন অমান্য নদী থেকে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহন করায় সবুজ ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে সাড়ে ১১ টায় উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ডাহাটিরডাঙা শিংগিমারী নদী এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন ইউএনও উত্তম কুমার দাশ। এ সময় অভিযক্ত ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ৪ ধারা অনুযায়ী একমাসের বিানাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পাটগ্রাম থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) হামিদুর রহমান প্রধানের নের্তৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন। 

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উত্তম কুমার দাশ বলেন, ‘অবৈধ কারবার রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত চলবে।’