রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ বিভিন্ন মামলার ৫আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন, আওয়ামীলীগের মহানগর সদস্য অঞ্জন সরকার (৫৭), আওয়ামীলীগ নেতা সাবেক বাণিজ্য মন্ত্রী টিপুমুনশি’র সহকারী লাবলুমিয়া (২৮), আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান (৫৪),হারুন অর রশিদ (৬৩),নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাওদত শায়েম শাকিল (৩০)। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান।
তিনিবলেন, রংপুর মেট্রোপলিটন এলাকায় নিয়মিত চেকপোস্ট তল্লাশি, মাদক বিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান অব্যহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমন ও পলাতক আসামীদের গ্রেফতারে সকল থানা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।