দিনাজপুরে আলোচিত ইনজেকশন সিরিঞ্জ এর মাধ্যমে শরিরে বিষ প্রয়োগ করে ইউপি সদস্য হারুনুর রশিদকে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ মামুনুর রশিদ (৫০) কে র্যাব যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
এজাহারসূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত পূর্ব শক্রুতার জের ধরে গত ৮জুলাই সকালে এজাহারে বর্ণিত ধৃত আসামি ও তার সহযোগীরা মিলে ভিকটিমকে দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন তুলশীগঙ্গা নদীর ধারে জনৈক রহমতের আবাদী জমির পার্শ্বে গাছ তলার নিচে ডেকে নিয়ে অতর্কিতভাবে মারধর করে গুরুতর জখম করে এবং হত্যার উদ্দেশ্যে জোরপূর্বক ইনজেকশন সিরিঞ্জ এর মাধ্যমে শরিরে বিষ প্রয়োগ করে। পরবর্তীতে স্থানীয় জনগনের মাধ্যমে ভিকটিমের পরিবার ভিকটিমকে চিকিৎসার জন্য ওসমানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিএমএইচ বগুড়ায় প্রেরণ করেন এবং চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম গত ৯জুলাই সকালে মৃত্যু হয়।এ ঘটনায় ভিকটিমের বাবাা বাদী হয়ে দিনাজপুরের হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯আগষ্ট) ভোরে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানাধীন নতুন বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আলোচিত ইউপি সদস্যকে হত্যা মামলার প্রধান আসামি মোঃ মামুনুর রশিদ (৫০)কে গ্রেফতার করে।সে মৃত ময়েজ উদ্দিন মন্ডল, সাং-বাওনা,থানা-হাকিমপুর দিনাজপুর বাসিন্দা। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।