রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আগামী কাল মাওলানা ভাসানী সেতুর উদ্বোধন


প্রকাশ :

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন পাঁচপীর বাজার- চিলমারী উপজেলা সদর দপ্তরের সাথে সংযোগকারী  সড়কে তিস্তা নদীর উপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ মাওলানা ভাসানী (চিলমারী হরিপুর) সেতুটি উদ্বোধন হতে চলেছে ২০ ই আগস্ট ২০২৫ ইং।

দীর্ঘ প্রতীক্ষার অবসান কাটিয়ে অবশেষে মাওলানা ভাসানী চিলমারী হরিপুর সেতুটি উদ্বোধন উপলক্ষে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মানুষের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ২০ই আগস্ট সেতুটি উদ্বোধন উপলক্ষে সুন্দরগঞ্জ  উপজেলার পাঁচপীর বাজার সংলগ্ন সেতুর দ্বারপ্রান্তে উদ্বোধনী মঞ্চ বানানোর  কাজ প্রায় শেষের দিকে।

সেতুটি উদ্বোধনের সময় দুপুর ১২.০০ ঘটিকায়

উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া উপস্থিত থাকবেন প্রধান প্রকৌশলী এলজিইডি, জেলা প্রশাসক, পুলিশ সুপার গাইবান্ধা। প্রকল্প পরিচালক এলজিইডি, নির্বাহী প্রকৌশলী  এলজিইডি গাইবান্ধা,মাওলানা ভাসানী পৌত্র  মনিরুজ্জামান খান ভাসানী।

সেতুটি উদ্বোধনের উক্ত সফরে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসান, উপদেষ্টার একান্ত সচিব  আবুল হাসান, সহকারী একান্ত সচিব আয়মন হাসান রাহাত, জনসংযোগ কর্মকর্তা সালাউদ্দিন, ব্যক্তিগত কর্মকর্তা  মাহফুজুল আলম ভূঁইয়া  উপদেষ্টার সফরসঙ্গী হবেন।

মাওলানা ভাসানী( চিলমারী হরিপুর ) সেতুটি উদ্বোধনের দিন দুই জেলার কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে ।