বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনায় ২০২৫ সালের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছে লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
জেলা আনসার ও ভিডিপি কার্যালয় লালমনিরহাট এর জেলা কমান্ড্যান্ট
শহিদুল ইসলামের নেতৃত্বে লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলায় একযোগে আজ বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। তারই ফলশ্রুতিতে কুলাঘাট ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাব প্রাঙ্গণে ১৭ আগষ্ট বৃক্ষরোপণ আয়োজন করা হয়। বৃক্ষরোপণ অভিযানে উপস্থিত ছিলেন। লালমনিরহাট সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজিদুল ইসলাম সদর,লালমনিরহাট, উপজেলা প্রশিক্ষক, প্রশিক্ষিকা, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন দলনেতা -দলনেত্রী,ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার, সহকারী আনসার প্লাটুন কমান্ডার, আনসার ও ভিডিপি সদস্য- সদস্যা ও স্থানীয় সুধিজন ।
কর্মসূচির আওতায় লালমনিরহাট আনসার ব্যাটালিয়নের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে বলে জানানো হয়েছে। এই উদ্যোগ বাহিনীর সদস্যদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং স্থানীয় পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।